১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়াতে হলে কৌশলগত আমদানির পথও খুলতে হবে যুদ্ধের ভাষার আড়ালে কূটনীতির শেষ দরজা টিকটক শপে চারুকলা: শিল্পবাজার বদলের শুরু, নাকি ব্যর্থ এক পরীক্ষা? নবায়নযোগ্য জ্বালানিতে ভারত এগিয়ে, কিন্তু বিদ্যুৎ গ্রিডে বাড়ছে চাপ প্রজ্ঞাপন জারি: জ্বালানি তেলের দাম বাড়ায় বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধি ২০ তলা থেকে সাইকেলসহ নানা জিনিস ছুড়ে দিলেন ব্যক্তি, ৬ ঘণ্টার পুলিশি অভিযানে আটক চাঁদের আলোয় সায়েন্স সেন্টারে এক রাতের নাচ-গান, সিঙ্গাপুরে ‘মুনবিটস: আফটারডার্ক’ একা থাকা ৭২ বছরের বৃদ্ধের মৃত্যু, দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে আসতেই মিলল মরদেহ টোকিওর কাছে টাইফুন দুজুয়ানের আঘাত, নিহত ৯, নিখোঁজ ৪ এল নিনোর তাপে ভারতে ফেব্রুয়ারির মধ্যে ১৫ হাজার ৮০০ মৃত্যুর শঙ্কা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি

  • Sarakhon Report
  • ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • 242

সারাক্ষণ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হচ্ছে রিপাবলিকান পার্টি থেকে। এ কারণেই রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি।

স্থানীয় সময় গতকাল বুধবার সকালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে প্রেসিডেন্ট নির্বাচন  থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন নিকি হ্যালি।

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন,  তাদের কে ভোট অর্জন করে নিতে হবে , যারা ট্রাম্পকে সমর্থন করেন নি।

হ্যালি ট্রাম্পের সর্বশেষ প্রতিদ্বন্দ্বী যিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে থাকা এক ডজন প্রার্থীর মধ্যে সরে দাঁড়ালেন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

সুপার টুয়েসডেতে’ অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে (দলীয় প্রার্থী বাছাইয়ের) একমাত্র ভারমন্ট অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী হ্যালি। বাকি ১৪টিতে জয় পান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হ্যালির একজন উপদেষ্টা বলেন, একমাত্র ভারমন্ট অঙ্গরাজ্যে জয় পেলেও প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে যে পরিমাণ ভোট পাওয়া দরকার, তা পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়াতে হলে কৌশলগত আমদানির পথও খুলতে হবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি

০৬:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪