০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জ্বালানির নতুন ভূরাজনীতি: লোহিত সাগরের সংকট কি বিশ্ব অর্থনীতিকে আরও গভীর মন্দার দিকে ঠেলে দেবে? মিয়ানমারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আসিয়ানের তাড়াহুড়ো কি নিজেদের অবস্থানকেই দুর্বল করবে? রাহুল গান্ধীকে ঘিরে দিল্লিতে উত্তেজনা: ছাত্র আন্দোলনের সমর্থনে গান্ধী স্মৃতিতে বিরোধী জোটের পদযাত্রা, পথে ব্যারিকেড ও পুলিশের বাধা সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ভারতের ‘ককরোচ’ আন্দোলন: বিজেপির জন্য নতুন সংকট, নাকি বিরোধীদের শেষ সুযোগ? হার্টের ‘ক্ষুদ্র মস্তিষ্ক’: চাপের মুহূর্তে জীবনের ছন্দ রক্ষার নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যা শেয়ারবাজারে সপ্তাহ শেষ বড় পতনে, ডিএসইএক্স কমল ৬৬ পয়েন্ট রাহুল গান্ধীর বাড়ির বাইরে র‍্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন, দিল্লিতে মধ্যরাত পর্যন্ত ইন্টারনেট বন্ধ শিক্ষার্থীদের ক্ষোভকে উপেক্ষা করার ঝুঁকি: বৈধতার সংকটে রাষ্ট্রের কঠিন পরীক্ষা মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তারের চেষ্টা করলে জেলে যেতে হতো তাকেই- মার্ক থিসেন

হাইকোর্টে ফের হারলেন ড. ইউনূস, পরিশোধ করতে হবে ১১৯ কোটি টাকা

  • Sarakhon Report
  • ০৭:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • 265

নিজস্ব প্রতিবেদক ॥

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে আয়করের ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার  বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) ব্যারিস্টার তাহমিনা পলি। রাষ্ট্রের এই দুই আইন কর্মকর্তা বলেন, সরকারের রাজস্ব বিভাগ ড. ইউনূসের প্রতিষ্ঠান থেকে ৫৫৫ কোটি ৯৪ লাখ  ৮০ হাজার ৬২৪ টাকা কর দাবি করে। এই টাকার মধ্যে ৪৩৬ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৪৩৪ টাকা পরিশোধ করেছে। এখন পরিশোধ করতে হবে ১১৯ কোটি টাকা।

তাহমিনা পলি বলেন, ২০১১ সাল থেকে ২০১৭ সালের কর পরিশোধের সব নথি যথাযথভাবে প্রমাণ করতে পারেননি গ্রামীণ কল্যাণ। নথি পর্যালোচনা করে সরকারের কাছে প্রমাণিত হয়েছে গ্রামীণ কল্যাণ আরও ১১৯ কোটি টাকার কর বাকী আছে। গ্রামীণ কল্যাণের অভ্যন্তরীণ অডিটের মতে সব কর পরিশোধ করা হয়েছে। কিন্তু রাজস্ব বিভাগে সেটি প্রমাণিত হয় ১১৯ কোটি টাকা কর বাকী আছে, তা পরিশোধ করতে হবে। গ্রামীণ কল্যাণ এমন সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রেফারেন্স করে। সেই রেফারেন্স খারিজ করে রায় দেন আদালত।

কর ফাঁকি সংক্রান্ত  বিষয়ে এর আগে ইউনূস সেন্টার একটি বিবৃতি দিয়েছিল। বিবৃতিতে তারা কর বকেয়ার বিষয় স্পষ্ট করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল। ইউনূস সেন্টার বলছে, প্রফেসর ইউনূসের যে টাকা নিয়ে পত্র-পত্রিকা ও টেলিভিশনে আলাপ চলছে, তার পুরোটাই প্রফেসর ইউনূসের অর্জিত টাকা।

জনপ্রিয় সংবাদ

জ্বালানির নতুন ভূরাজনীতি: লোহিত সাগরের সংকট কি বিশ্ব অর্থনীতিকে আরও গভীর মন্দার দিকে ঠেলে দেবে?

হাইকোর্টে ফের হারলেন ড. ইউনূস, পরিশোধ করতে হবে ১১৯ কোটি টাকা

০৭:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪