২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপপর্ব ও রাউন্ড অব ৩২ শেষে এখন শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়—নকআউট পর্ব। শনিবার থেকে মাঠে গড়াচ্ছে রাউন্ড অব ১৬-এর লড়াই, যেখানে বাকি থাকা ১৬টি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মুখোমুখি হবে।
রাউন্ড অব ৩২-এ জয় পাওয়া দলগুলোই শেষ ষোলো নিশ্চিত করেছে। এবারের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, মিসর, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
নকআউটে ওঠার পথ
কানাডা রাউন্ড অব ৩২-এ দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। ব্রাজিল ২-১ ব্যবধানে জাপানকে পরাজিত করে পরের ধাপে ওঠে।
প্যারাগুয়ে ও জার্মানির ম্যাচ নির্ধারিত সময়ে সমতায় শেষ হলে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় প্যারাগুয়ে। একইভাবে মরক্কোও নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়।
নরওয়ে ২-১ ব্যবধানে আইভরি কোস্টকে হারায়। ফ্রান্স ৩-০ গোলে সুইডেনকে, মেক্সিকো ২-০ গোলে ইকুয়েডরকে এবং ইংল্যান্ড ২-১ ব্যবধানে ডিআর কঙ্গোকে পরাজিত করে পরবর্তী পর্বে ওঠে।
অন্যদিকে বেলজিয়াম ৩-২ ব্যবধানে সেনেগালকে হারায়। যুক্তরাষ্ট্র ২-০ গোলে বসনিয়া ও হার্জেগোভিনাকে পরাজিত করে। স্পেন ৩-০ গোলে অস্ট্রিয়াকে এবং পর্তুগাল ২-১ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে।
সুইজারল্যান্ড ২-০ গোলে আলজেরিয়াকে পরাজিত করে। মিসর অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে বিদায় জানায়। আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারায় এবং কলম্বিয়া ১-০ গোলে ঘানাকে পরাজিত করে নকআউটে জায়গা পাকা করে।
মেসির গোলের দৌড়
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে অধিনায়ক লিওনেল মেসি টুর্নামেন্টে নিজের সপ্তম গোলটি করেন। এই মুহূর্তে তিনি সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে এগিয়ে আছেন।
শেষ ষোলোর সূচি
শনিবার, ৪ জুলাই
কানাডা–মরক্কো (হিউস্টন) — ১৭:০০ জিএমটি
প্যারাগুয়ে–ফ্রান্স (ফিলাডেলফিয়া) — ২১:০০ জিএমটি

রোববার, ৫ জুলাই
ব্রাজিল–নরওয়ে (নিউইয়র্ক/নিউ জার্সি) — ২০:০০ জিএমটি
মেক্সিকো–ইংল্যান্ড (মেক্সিকো সিটি) — সোমবার ০০:০০ জিএমটি
সোমবার, ৬ জুলাই
পর্তুগাল–স্পেন (ডালাস) — ১৯:০০ জিএমটি
যুক্তরাষ্ট্র–বেলজিয়াম (সিয়াটল) — মঙ্গলবার ০০:০০ জিএমটি
মঙ্গলবার, ৭ জুলাই
আর্জেন্টিনা–মিসর (আটলান্টা) — ১৬:০০ জিএমটি
সুইজারল্যান্ড–কলম্বিয়া (ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়াম) — ২০:০০ জিএমটি
সারাক্ষণ রিপোর্ট 


















