০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
লোবিতো করিডর থেকে নতুন বিশ্বব্যবস্থা: খনিজের সঙ্গে এখন ডেটারও লড়াই ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, চালক আহত; পুড়ল ৯ মোটরসাইকেল মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা ফেডপ্রধান ওয়ারশের ‘গানের মাহাত্ম্য গায়কের চেয়েও বড়’: নতুন প্রজন্মের হৃদয়ে উষা উত্থুপ মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা হবে ফেডপ্রধান ওয়ারশের নেতৃত্ব গালফের ভারতীয় প্রবাসীরা এখন শুধু রেমিট্যান্স পাঠান না, গড়ছেন বৈশ্বিক সম্পদ পর্দাহীন গারমিন সিরকা: তথ্য দেবে, কিন্তু মনোযোগ কেড়ে নেবে না ড্রোন হামলা বন্ধ না হলে জাওয়িয়া তেল শোধনাগার বন্ধের হুঁশিয়ারি লিবিয়ার তারেক রহমানের প্রথম ভারত সফর: অন্তত তিস্তা চুক্তি তো আশা করতে পারে বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র ঘিরে হট্টগোল

রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন-মৈত্রী) মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে ঘিরে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ইতিহাস ও ঘটনাপ্রবাহ সঠিকভাবে উপস্থাপিত হয়নি—এমন অভিযোগ তুলে দর্শকদের একাংশ, ছাত্র-জনতা এবং শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। হট্টগোল শুরু হলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দ্রুত মঞ্চ ও প্রেক্ষাগৃহে অবস্থান নেন।

তথ্যচিত্র নিয়ে আপত্তি

অনুষ্ঠানসংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে আন্দোলনের প্রকৃত চিত্র যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে অভিযোগ ওঠে। বিশেষ করে ৩ আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকায় উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এর জেরেই অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হট্টগোল শুরু হয়।

উপস্থিতদের অভিযোগ ছিল, তথ্যচিত্রে আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়েছে, যা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহকে অসম্পূর্ণভাবে উপস্থাপন করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা

পরিস্থিতি নিয়ন্ত্রণে অনুষ্ঠানের উপস্থাপক বারবার উপস্থিত অতিথিদের শান্ত থাকার আহ্বান জানান। পরে মঞ্চে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদও সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।

তিনি বলেন, যারা বক্তব্য দিতে চান তারা যেন মঞ্চে এসে তাদের মতামত তুলে ধরেন। একই সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান।

সরকারকে জানানো হবে: আখতার হোসেন

মঞ্চে বক্তব্য দিয়ে আখতার হোসেন বলেন, তথ্যচিত্রে যে অসংগতি রয়েছে তা তারা লক্ষ্য করেছেন এবং বিষয়টি সরকারকে জানানো হবে। তিনি অভিযোগ করেন, ৩ আগস্টের ঘটনাপ্রবাহ পুরোপুরি বাদ পড়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাওয়া হবে।

তবে একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐতিহাসিক এই দিনে শহীদ পরিবারের প্রতি সম্মান দেখিয়ে সবাইকে সংযত আচরণ করতে হবে।

অসংগতি সংশোধনের আশ্বাস

উদ্ভূত পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান উপস্থিতদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তথ্যচিত্র দেখে অনেকের মনে কষ্ট সৃষ্টি হয়েছে, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

মন্ত্রী জানান, বিশেষ করে ৩ আগস্টের ঘটনাসহ যেসব অসংগতির অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখে দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট এই ঘটনা অনুষ্ঠানজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সংশ্লিষ্টদের আশ্বাস অনুযায়ী, অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

লোবিতো করিডর থেকে নতুন বিশ্বব্যবস্থা: খনিজের সঙ্গে এখন ডেটারও লড়াই

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র ঘিরে হট্টগোল

০২:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬