০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন বসানো নৌযান ধ্বংস করল যুক্তরাষ্ট্র তেল ছাড়লেও থামবে না সংকট! ইরান যুদ্ধের ধাক্কায় বিশ্ব জ্বালানি বাজারে নতুন আশঙ্কা ইরানের নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের, নতুন হামলা ইসরায়েলের শিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: সাজ্জাদ বাহিনীর তিন সদস্য এসএমজিসহ গ্রেপ্তার ইরান যুদ্ধের প্রভাব: জাপানের কেন্দ্রীয় ব্যাংকের বসন্তকালীন সুদহার বাড়ানোর পূর্বাভাসে নতুন অনিশ্চয়তা এশিয়ায় পরীক্ষিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা কৌশল ট্রাম্প কি ইরানের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে সত্যিই জানেন? বিতর্কে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য চীনা বিনিয়োগের জন্যে বিদেশি বিনিয়োগ নীতি শিথিল করলো ভারত গাজায় নারীদের ‘বেঁচে থাকার ন্যূনতম শর্ত’ থেকেও বঞ্চিত করা হচ্ছে: অ্যামনেস্টি মুন্সীগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ আর নেই

নরেন্দ্র মোদির ঐতিহাসিক জয়ে বিএনএফ প্রেসিডেন্টের অভিনন্দন

  • Sarakhon Report
  • ০৬:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • 102

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো ঐতিহাসিক জয়লাভ করায় নরেন্দ্র মোদি ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ)কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শ্রী নরেন্দ্র মোদীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং আমি ,পরপর তৃতীয়বারের মতো আপনার ঐতিহাসিক বিজয়ের এই দিনে আপনাকে অভিনন্দন জানাই। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের এই জয় ভারতের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনার নেতৃত্বে ভারতের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হতে চলেছে।

তিনি বলেন,আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ও ভারত যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে এবং আমাদের দুই দেশের গণতন্ত্রকামী জনগণের উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

তিনি আরও বলেন,আমি আপনাকে এবং আপনার নেতৃত্বে এনডিএ জোটের সকল সম্মানিত নেতাদের এবং লোকসভা নির্বাচনে নির্বাচিত সকল সম্মানিত সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ-এর পক্ষ থেকে ভারতের জনগণকে আমার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন বসানো নৌযান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

নরেন্দ্র মোদির ঐতিহাসিক জয়ে বিএনএফ প্রেসিডেন্টের অভিনন্দন

০৬:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪