০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান-তুরস্ক-সৌদি প্রতিরক্ষা সমীকরণ: পশ্চিম এশিয়ায় ভারতের কৌশলের সামনে নতুন পরীক্ষা মেঘনায় গোসল করতে নেমে যমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বাজারে আলুর দাম কমায় হিমাগারে পচে নষ্ট ২ কোটি ২৫ লাখ টাকার আলু তাইওয়ান ঘিরে চীনের চাপ, সমুদ্রের ‘নিয়ম’ বদলের শঙ্কা চীনে নতুন বৈদ্যুতিক গাড়ি বানাবে টয়োটা, নজর দীর্ঘপথের যাত্রায় পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের বাসে আগুন নিখোঁজের ছয় বছর পর মায়ের দেহাবশেষ উদ্ধার, হত্যার সন্দেহে ফের গ্রেপ্তার ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভের আগে লাহোরে ইমরান খানের বোন গ্রেপ্তার চীনের শুদ্ধি অভিযান: দুর্বলতার চিহ্ন নয়, ক্ষমতা ধরে রাখার এক দীর্ঘস্থায়ী ব্যবস্থা

যুদ্ধাপরাধীর বিচার: শেরপুরের ৩ রাজাকারের যাবজ্জীবন কারাদণ্ড

  • Sarakhon Report
  • ০১:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • 343

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুর জেলার নকলা উপজেলার তিন রাজাকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন– আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা ও এ কে এম আকরাম হোসেন।

সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

গত রবিবার মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুর জেলার নকলা উপজেলার তিনজনের বিরুদ্ধে রায়ের জন্য সোমবার দিন ধার্য করা হয়। চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ধার্য করেন।

গত ২৪ জানুয়ারি শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিলেন।

নকলার চার রাজাকারের  বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছরের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয়। ২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চার আসামির মধ্যে বিচার চলাকালে একজন আসামি এমদাদুল হক খাজা মারা যান।

কারাগারে থাকা তিন আসামি হলেন– আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা ও এ কে এম আকরাম হোসেন।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-তুরস্ক-সৌদি প্রতিরক্ষা সমীকরণ: পশ্চিম এশিয়ায় ভারতের কৌশলের সামনে নতুন পরীক্ষা

যুদ্ধাপরাধীর বিচার: শেরপুরের ৩ রাজাকারের যাবজ্জীবন কারাদণ্ড

০১:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪