০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
হরমুজ খুলতে ইরানের নতুন প্রস্তাব পাকিস্তান হয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে লেবানন যুদ্ধবিরতি ভঙ্গুর: মার্চ থেকে ২,৫০৯ জন নিহত, ইসরায়েলি হামলা অব্যাহত ২০০৩-এর পর প্রথমবার মধ্যপ্রাচ্যে মার্কিন তিনটি বিমানবাহী রণতরী, উত্তেজনা তীব্র টানা ১১তম বছরে রেকর্ড: বৈশ্বিক সামরিক ব্যয় ২০২৫ সালে ২.৯ ট্রিলিয়ন ডলার ২১ বছর পর গাজা ও পশ্চিম তীরে স্থানীয় নির্বাচন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ নতুন পথে ইতিহাসের সবচেয়ে বড় এআই মামলা শুরু: মাস্ক বনাম অ্যালটম্যান আদালতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার আসামি আদালতে, ট্রাম্প প্রশাসনকে টার্গেট করার পরিকল্পনা ছিল হরমুজ প্রণালী আর আগের মতো থাকবে না: ইরানের নতুন সর্বোচ্চ নেতার ঘোষণা মার্কিন-ইরান শান্তি আলোচনা ভেঙে পড়েছে, আরাঘচি পুতিনের সঙ্গে বৈঠকে সেন্ট পিটার্সবার্গে চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী গুলিতে নিহত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থগিত ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালুর নির্দেশনা চায় এপিইউবি

  • Sarakhon Report
  • ০৯:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • 153

সারাক্ষণ ডেস্ক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর প্রদান সংক্রান্ত রিট আপিলের নিষ্পত্তি আগেই বিশ্ববিদ্যালয়গুলোর স্থগিতকৃত ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালুর নির্দেশনা চেয়ে বিবৃতি দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। রবিবার (৩১ মার্চ)  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদালত কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং তদনুযায়ী আয়কর প্রদান সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কোনোরূপ সুযোগ না দিয়ে রোজা চলাকালীন সময় মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বে বিশ্ববিদ্যালয় সমূহের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা একটি অমানবিক পদক্ষেপ হিসেবে প্রতীয়মান। কেননা, এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিশাল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী পরিবারের বেতন, বোনাস এবং অন্যান্য প্রদেয় বিল পরিশোধ করা সম্ভব হবে না।

আইনগত জটিলতা নিরসনের পূর্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর আদায় না করা এবং ঈদের পূর্বে বিশ্ববিদ্যালয় সমূহের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার মতো চূড়ান্ত পদক্ষেপ প্রত্যাহার ও অনতি বিলম্বে ভুক্তভোগী সকল বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালুর নির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি—উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি দেশের প্রচলিত আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনার বিষয়ে সর্বদা সচেষ্ট জানিয়ে এতে জানানো হয়েছে, এক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এবং আয়কর আইন অনুযায়ী আয়কর প্রদান সংক্রান্ত বিষয়ে মাননীয় আদালতের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা প্রকাশের পূর্বে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিশ্ববিদ্যালয় সমূহের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করায় বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে চরম উদ্বেগ -উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে এ রায় দেন আদালত।

হরমুজ খুলতে ইরানের নতুন প্রস্তাব পাকিস্তান হয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থগিত ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালুর নির্দেশনা চায় এপিইউবি

০৯:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪