০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শ্রীলঙ্কায় চাল আমদানিতে বিপাকে কৃষক, দেশীয় উৎপাদনের চাহিদা কমেছে ৬০ শতাংশ রাজশাহীতে রেলপথ অবরোধে ট্রেন চলাচল বন্ধ, আরইউ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ মেসির নীরব বিদায়, আর্জেন্টিনার অপূর্ণ উৎসব এবং ফুটবলের আবেগের নতুন বাস্তবতা ঐক্য অটুট রাখার অঙ্গীকার তারেক রহমানের, রাজনীতির আগে জনগণের স্বার্থের বার্তা চীনের সয়াবিন বাজারে ব্রাজিলের দাপট আরও বেড়েছে, পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ডার্ক ওয়েবে নজরদারি, নতুন সক্ষমতার কথা জানাল চীনা পুলিশ বিশ্বকাপ ফাইনালের হার নিয়ে মেসির আবেগঘন বার্তা, বললেন— এই ক্ষত সারতে সময় লাগবে ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, রোগ প্রতিরোধে নতুন মাইলফলক এফবিআইয়ের খোঁজে হারমনবীর সিং, আন্তর্জাতিক মাদকচক্রের অভিযোগে জারি গ্রেপ্তারি পরোয়ানা সিকিমে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভূমিধস: নিহত ৮, আটকে থাকার আশঙ্কা আরও ১৯ জন

সাবেক ডিআইজি মিজানের ১৪ বছরের দন্ড  বহাল : ডিআইজি পদের কোনো পুলিশ কর্মকর্তার এত বড় সাজা এটাই প্রথম

  • Sarakhon Report
  • ০৬:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 214

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

উচ্চ  আদালতে এসেও রেহাই পেলেন না ডি আইজি মিজান। নিম্ন আদালতের দেয়া সাজা হাইকোর্ট বহালই রয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এর আগে গত বছরের ২১ জুন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

এ ছাড়া এই মামলায় মিজানুর রহমানের স্ত্রী, ভাই ও ভাগনেকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।  ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজান।

বুধবার বিচারপতি কামরুল হাসান মোল্লার একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ডিআইজি র‌্যাঙ্কের কোনো পুলিশ কর্মকর্তার দুর্নীতি মামলায় এত বড় সাজা এটাই প্রথম।

ডিআইজি মিজানের দন্ডের পাশাপাশি তার ভাই মাহবুবুর রহমান, ভাগ্নে মাহমুদুল হাসান এবং স্ত্রী সোহেলিয়া আনার রত্নাকে সাত বছর করে কারাদন্ড দেয়া হয়। বিচারক পর্যবেক্ষণে বলেন, মিজান পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হলেও তিনি অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য জঘন্য অপরাধ করেছেন। তাই তিনি আদালত থেকে কোনো সুযোগ পাননি। এর আগে বিচারক মামলার অভিযোগকারীসহ রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। গত বছরের ২১ জুন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে ১৪ বছরের কারাদন্ড দেন আদালত। এছাড়া এই মামলায় মিজানুর রহমানের স্ত্রী, ভাই ও ভাগনেকে সাত বছর করে কারাদন্ড দেওয়া হয়।

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজান। জ্ঞাত উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ টাকা অর্জনের অভিযোগে মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না  এবং ভাগনে পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ২০১৯ সালের ২৪ জুন ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করে দুদক।

তদন্ত শেষে ২০২০ সালের ৩০ জানুয়ারি দুদক তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দুর্নীতির মামলায় কারাগারে থাকা মিজানুর রহমানকে গত বছরের ৩ নভেম্বর চাকরি থেকে বরখাস্ত করা হয়। একই বছরের ২০ অক্টোবর আদালত এই মামলায় মিজান এবং অপর তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপরদিকে দুদকের এক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে মিজানকে গত বছরের ২৩ ফেব্রুয়ারি ৩ বছরের কারাদন্ড দেওয়া হয়।

২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত  শেষে ২০২০ সালের ৩০ জানুয়ারি চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তিনি। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।„

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কায় চাল আমদানিতে বিপাকে কৃষক, দেশীয় উৎপাদনের চাহিদা কমেছে ৬০ শতাংশ

সাবেক ডিআইজি মিজানের ১৪ বছরের দন্ড  বহাল : ডিআইজি পদের কোনো পুলিশ কর্মকর্তার এত বড় সাজা এটাই প্রথম

০৬:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪