স্পিন কোচ মুশতাক আহমেদ দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের টেস্ট স্পিনারদের পারফরম্যান্স পরিষ্কারভাবে উন্নত হয়েছে। আড়াই বছরে ২০ টেস্টে স্পিনাররা নিয়েছেন ১৭৭ উইকেট। আগের সমান সময়ে উইকেট ছিল ১৫১টি।
সাদা বলের ক্রিকেটে ব্যাটসম্যানদের আধিপত্য ক্রমেই বাড়ছে। একের পর এক বড় সংগ্রহ, অবিশ্বাস্য রান তাড়া এবং চার-ছক্কার বন্যায় দর্শকেরা বিনোদিত হলেও বোলারদের জন্য খেলাটি দিন দিন কঠিন হয়ে উঠছে।