প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২৪)

ভাজককে অপবর্তিত করা হয় নাই এজন্য লব্ধির হর 100 হইতে 7 বিয়োগ করিলে যে 93 থাকে, তাহা বাস্তবলব্ধি হইবে না… উদাহরণ: হে গণক! যদি তুমি কুট্টক নিয়মে পটীয়ান্ হও, তবে 100’কে যে অঙ্ক দ্বারা গুণ করিয়া 90 যোগ করতঃ 63 দ্বারা ভাগ করিলে নিঃশেষ হয়, সেই গুণক আমাকে বল।