ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৮০)

ড. সুবীর বন্দ্যোপাধ্যায় স্প্যানিশরা কিতো দখল করে নেয়। কুজকো শহরের প্রায় প্রতিটি বাড়ি ধ্বংস করে দেয়। এই ধ্বংসস্তূপের উপরে গড়ে ওঠে স্প্যানিশ উপনিবেশের ইমারত। ইনকাদের জনসমাজ, স্থাপত্য, কৃষি, লৌকিক রীতি, ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান এইভাবে ক্রমশ বিলীন হতে থাকে।