প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৭)

প্রদীপ কুমার মজুমদার পূর্বেই উল্লেখ করেছি ভারতবর্ষে গণনা ফলক ছিল এ কথা বহু ঐতিহাসিক শুধু মনেই করেন না তাঁরা এছাড়াও বলেন গণনা ফলকের আদি গৃহ হচ্ছে ভারতবর্ষ। ভারতীয় সংখ্যাপাতন পদ্ধতি আরবজগতে প্রসারলাভ করায় অনেকে মনে করেন আরবীয়রা এ্যাবাকাস সম্পর্কে কিছু জানতেন। তবে এ ব্যাপারেও মতদ্বৈততা আছে।