প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৯)

প্রদীপ কুমার মজুমদার মহম্মদ ইবন আবদাল্লা, আবু নাশর এবং অল কাওয়াদনী প্রমুখেরা কিতাব অল ফি’ল হিসাব অল হিন্দি নামে গ্রন্থ প্রণয়ন করেন। হারানের অধিবাসী এবং প্রখ্যাত গণিতবিদ অল ফতে “ইলম হিসাব অল তকত” নামে একটি গ্রন্থ প্রণয়ন করেন। অল রজি “কিতাব অল তকত” নামক গ্রন্থের গ্রন্থকার হিসাবে আমাদের নিকট সুপরিচিত।