আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-১১)

ড. সুবীর বন্দ্যোপাধ্যায় সামাজিক শ্রেণিবিন্যাস শাসনব্যবস্থা বা সরকার-এর কাঠামো বলতে এখন যা বোঝায় তা আজতেকদের সময় ছিল না। সামাজিক কাঠামোর ওপর সরকার বা শাসনপ্রক্রিয়া নির্ভর করত। সামাজিক শ্রেণিবিন্যাস-এর একটি প্রথা আজতেকদের মধ্যে চালু ছিল। সবচেয়ে প্রথম বা উঁচুতে ছিল পিল্লি (Pilli) বা অভিজাত (Nobilty)।