প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৪৫)

প্রদীপ কুমার মজুমদার এখন প্রশ্ন হচ্ছে “গণিত” এর লেখক কে? ক্যে অনুমান করেন আলবিরূণী কুসুমপুরের যে আর্যভটের উল্লেখ করেছেন তিনিই এটির প্রকৃত লেখক। কার্ণ, বেবর, রডেট, খিবো, শঙ্কর বালকৃষ্ণ দীক্ষিত, সুধাকর দ্বিবেদী প্রমুখেরা এমতের সমর্থক নন। অবশ্য ক্যে মনে করেণ আর্যভটীয়ের বাকী সব কিছু সেই আর্যভটের লেখা যাঁর নামোল্লেখ পরবর্তী প্রায় সব ভারতীয় গণিতবিদরাই করেছেন।