পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৮)

আগা বাকের আমাদের কাছে আগা বাকের থেকে আগা সাদেক নামটি বেশি পরিচিত পুরনো ঢাকার আগা সাদেক ময়দানের কারণে। আগা সাদেকের পিতা আগা বাকের ছিলেন দ্বিতীয় মুর্শিদিকুলি খানের জামাতা। তিনি এসেছিলেন পারস্য থেকে। সলিমাবাদ ও বুজর্গ উমেদপুর পরগণা ছিল তাঁর জমিদারী। তিনি বাস করতেন ঢাকায়।