প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-২১৩)

ঘন ভারতীয় গণিতশাস্ত্রে বর্গের মত ঘন সম্বন্ধেও ব্যাপক আলোচনা করা হয়েছে। যারা এ সম্পর্কে আলোচনা করেছেন তাঁদের মধ্যে প্রথম আর্যভট, ব্রহ্মগুপ্ত, শ্রীধরাচার্য, শ্রীপতি, মহাবীরাচার্য, দ্বিতীয় ভাস্করাচার্য প্রমুখের নাম উল্লেখযোগ্য। এঁদের আলোচনা প্রায় একই রকমের তবে অনেকে অবশ্য উদাহরণ সহযোগে বেশ ভাল করে বুঝিয়ে দিয়েছেন।