এই বিশাল নগরী এখন মহাস্থানগড় নামক এক প্রকাণ্ড মাটির ঢিবিতে পর্যবসিত।পুণ্ড্রবর্ধন থেকে আবার গঙ্গায় ফিরে এসে, হিউএনচাঙ ভাগীরথী-তীরে বর্তমান মুর্শিদাবাদ জেলায়, শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ (আধুনিক রাঙামাটি) এলেন। এর সম্বন্ধে হিউএনচাঙ বলেছেন, ‘এ রাজ্যের পরিধি আন্দাজ দুই শ মাইল। রাজধানীর পরিধি আন্দাজ চার মাইল। এখানকার অধিবাসীরা খুব ধনী আর সংখ্যায় বহু। জমি নীচু আর উর্বরা।
এমবেড করার জন্য এই ইউআরএল কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করুন।
এমবেড করার জন্য এই কোড কপি করে আপনার সাইটে পেস্ট করুন