হিউএনচাঙ (পর্ব-১২৭)

হিউএনচাঙ যদিও এ যাত্রায় কামরূপ যান নি, পরে গিয়েছিলেন, তবু কামরূপ সম্বন্ধে তিনি যে বিবরণ দিয়েছেন তা এখানে দেওয়া হল। এখনকার আসাম প্রদেশের পশ্চিম অংশেরই নাম ছিল, ‘কামরূপ’। হিউএনচাড্ বলেন, ‘দেশটি পরিধিতে দুই হাজার মাইল। জমি নীচু কিন্তু উর্বরা। পনস ও নারিকেল প্রচুর পরিমাণে হলেও আদৃত।