প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-২২০)

এইভাবে পুনরায় ভাগফলের দ্বিগুণ করিতে হইবে। ‘পুনরায় সমরাশির দ্বার। ভাগ করিতে হইবে এবং ভাগফলের বর্গ দ্বারা ভাগ করিতে হইবে। এইভাবে পুনঃ পুনঃ করিতে হইবে যতক্ষণ না রাশি শেষ হয়। এই সঙ্গে দ্বিতীয় ভাস্করাচার্য কয়েকটি সুন্দর উদাহরণ দিয়েছেন। মূলং চতুর্ণীঞ্চ তথা নবানাং পূর্ব্বং কৃতানাফ সখ কৃতীনাম্। পৃথক্ পৃথক বর্গপদানি বিদ্ধি বুদ্ধেবিবৃদ্ধির্ধদি তেহত্র জাতা।