পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ২২)

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ১৪৪ ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করেছিলেন। আমতলা ভাষা আন্দোলনের ইতিহাস যারা পড়েছেন, তাদের কাছে আমতলা নামটি অপরিচিত নয়। বর্তমান মেডিকেল কলেজে তখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন। তার প্রাঙ্গণে ছিল আমগাছ। এই আমগাছ ঘিরে আড্ডা থেকে জমায়েত সবই হতো। সেই থেকে এটি আমতলা নামে পরিচিত।