হিউএনচাঙ (পর্ব-১৩৫)

বিহারের চারিদিকে পাথরের দেওয়ালে বোধিসত্ত্বের জীবনের নানা ঘটনা অঙ্কিত আছে। এই ছবিগুলি অতি চমৎকার আর নির্ভুল।’ অবশ্য গোঁড়। বৌদ্ধ হিউ এনচাঙের চোখে এ সমস্ত ভাস্কর্য বিশেষ ভালো লাগবার কথা নয়। তবে এই দেশেই বৌদ্ধ শিল্পের নিদর্শনেরও অভাব ছিল না। কল্যাণীর নিকটে বেদশার চৈত্য, কারলির বিখ্যাত চৈত্য, খৃস্টপূর্ব দ্বিতীয় বা প্রথম শতাব্দীর তৈয়ারী।