প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-২৭৬)

৩০০ খ্রীষ্টপূর্বে লিখিত জৈন সাহিত্য স্থানাঙ্গ সূত্রে অজ্ঞাতরাশিকে “যাবৎ তাবৎ” বলা হয়েছে। সহগ-সহগ বলতে যা বোঝায় প্রাচীন ভারতের গণিতশাস্ত্রে ঠিক সেরকম দেখা যায় না। তবে ব্রহ্মগুপ্ত কখনও কখনও সহগকে গুণক, গুণকার ইত্যাদি বলেছেন। ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তের নানা অধ্যায়ে এর উল্লেখ থাকতে দেখা যায়।