১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকির প্রমাণ আছে, এবার নেপালের দরকার কার্যকর পদক্ষেপ জার্মানির স্যাক্সনি-আনহাল্টে উগ্র ডানপন্থীদের বড় জয়, চাপে মূলধারার রাজনীতি নেপালের ‘জেন জি’ আন্দোলনের এক বছর, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না: কার্কি ‘ক্লিন ব্রেক’ থেকে অন্তহীন যুদ্ধ: প্রতিরোধমূলক যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে নিরাপত্তা নীতি চার প্রদেশ নিয়েই অখণ্ড থাকবে পাকিস্তান, নতুন প্রদেশের প্রস্তাব নাকচ সিন্ধুর মুখ্যমন্ত্রীর নিউইয়র্কে বসছে ভোগ বিজনেসের বৈশ্বিক সম্মেলন, টিকিট বিক্রি শুরু ‘ক্লিন গার্ল’ যুগের বিদায়, বসন্ত-গ্রীষ্ম ২০২৭-এ আসছে নতুন ফ্যাশন ধারা দামি গয়না খোঁজার নতুন ঠিকানা কি টিকটক? বদলে যাওয়া শরীরের জন্য বিলাসবহুল ফ্যাশন, নতুন বাজার তৈরি করছে ওয়েলডান আমেরিকা কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধে হাইকোর্টের নির্দেশ

পবিত্র রমজান মাসে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শুনানির পর আদেশ

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার একেএম ফয়েজ ও অ্যাডভোকেট ইলিয়াস আলী মণ্ডল।

রিট আবেদনের পটভূমি

গত সপ্তাহে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস আলী মণ্ডল রমজান মাসজুড়ে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করেন।

রিটে উল্লেখ করা হয়, সরকার ইতোমধ্যে রমজান মাসে সব মাদরাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একই সময়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৭ মার্চ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীর দাবি, এ সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং একই শিক্ষাব্যবস্থার আওতায় থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্ন নীতি গ্রহণ করা সংবিধানের চেতনার পরিপন্থী।

আইনি নোটিশ ও পরবর্তী পদক্ষেপ

এর আগে ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের কাছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠান অ্যাডভোকেট ইলিয়াস আলী মণ্ডল। পরবর্তীতে এ বিষয়ে সন্তোষজনক সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

হাইকোর্টের এই আদেশের ফলে রমজান মাসজুড়ে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকির প্রমাণ আছে, এবার নেপালের দরকার কার্যকর পদক্ষেপ

রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধে হাইকোর্টের নির্দেশ

০৮:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬