কোন কোন মৃতরা জীবিতদের মাঝে বেঁচে থাকে
আর জীবিতরা যখন মৃত হয়-
তখন ওই মৃতরা সারি সারি দাঁড়িয়ে যায়।
তাদের ভাষা তখন নিঃশব্দ থেকেও ভয়ংকর হয়
তাদের নিঃশ্বাস তখন উষ্ণ থেকে তপ্ত হয়
তাদের শরীর দীর্ঘ মরুভূমি
অথবা সাগরের আকৃতি নেয়।
তারা জীবিতদেরকে ধিক্কার দেয় না
তাদের বাঁচতে শেখায়।
তারা শেখায় কোন কোন মৃতের আর বয়স বাড়ে না
তারা দীর্ঘ থেকে দীর্ঘ হয় না-
আর সেইসব মৃত
যারা জীবিত হয় বার বার –
তাদের মৃত্যুদিন বেড়ে বেড়ে
তাদের বয়স দীর্ঘ করে তোলে।
তারা পাহাড়ের মতো
উচ্চতা নিয়ে মৃত অথচ সজীব –
স্থির অথচ অবিচল এক শক্তির প্রতীক—
তাকে কেউ যদি গভীর অন্ধকার রাত বলে
তার পরে ওই পাহাড়ের মাথা বেয়েই সূর্য ওঠে।
সাহিত্য
সজীব মৃতরা
কোন কোন মৃতরা জীবিতদের মাঝে বেঁচে থাকে আর জীবিতরা যখন মৃত হয়- তখন ওই মৃতরা সারি সারি দাঁড়িয়ে যায়। তাদের ভাষা তখন নিঃশব্দ থেকেও ভয়ংকর হয় তাদের নিঃশ্বাস তখন উষ্ণ থেকে তপ্ত হয় তাদের শরীর
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
লাতিন আমেরিকায় জনসংখ্যা কমার নতুন বাস্তবতা: যে সংকটের জন্য প্রস্তুত নয় উন্নয়নশীল বিশ্ব
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে
জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে, সই হলো সহযোগিতা স্মারক
চীনের ‘সক্রিয় প্রতিরক্ষা’ কৌশল: সামরিক শক্তির চেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিচালনার দর্শন
সরকারি কর্মচারীরা অক্টোবরেই পাচ্ছেন নতুন বেতন, সঙ্গে প্রায় তিন মাসের বকেয়াদৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।






