১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
ইতালিতে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু, রিসিন বিষক্রিয়ার সন্দেহে দ্বৈত হত্যা মামলা ইতালিতে মাফিয়া গডফাদার গ্রেফতার, প্রধানমন্ত্রী মেলোনি পুলিশের প্রশংসা করেছেন উত্তরপ্রদেশে মেলায় ৬০ ফুট দোলনা ভেঙে পড়ে ৩০ জনের বেশি আহত, শিশুসহ মোটরসাইকেলের বিক্রয় কমেছে, জ্বালানি সংকটের প্রভাব স্পষ্ট ইরানের দাবী: তিন দিনে তিনটি আমেরিকার সামরিক বিমান ধ্বংস করেছে ইরানের পেট্রোকেমিক্যাল খাতে হামলা বাড়ানোর হুমকি ইসরায়েলের ইরানের ভেতরে দুঃসাহসিক অভিযানে মার্কিন পাইলট উদ্ধার, যুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত ভারতের ‘ফলস-ফ্ল্যাগ’ পরিকল্পনার অভিযোগ, কড়া সতর্কবার্তা পাকিস্তানের ইরান শিগগিরই হরমুজ প্রণালি খুলছে না- মার্কিন গোয়েন্দা তথ্য চীন জেট ফুয়েল রপ্তানি নিষিদ্ধ করেছে, বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলো ফ্লাইট কমাচ্ছে

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে পারবে

  • Sarakhon Report
  • ০৭:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • 146

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রথম শ্রেণীতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে পারবে কর্তৃপক্ষ। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত একই সঙ্গে অভিভাবক ও কর্তৃপক্ষের দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তদন্তে নির্দেশ দিয়েছেন । তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর ব্যারিষ্টার সায়েদুল হক সুমন হতাশা নিয়ে বলেন, আমি মানুষ তো! আমি একা হেরে গেলে যতটা কষ্ট পাই তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই যখন দেখি আমার সঙ্গে থাকা মানুষগুলো হেরে যায়। এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন, শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেব।

এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ১৬৯ জন ছাত্রীর ভর্তি বাতিল চেয়ে গত ১৪ জানুয়ারি ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর অভিভাবক একটি রিট দায়ের করেন। তাদের অভিযোগ— নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে স্কুলেটিতে। এরপর ২৩ জানুয়ারি রুল জারিসহ ভর্তি বাতিলের আদেশ দেন হাইকোর্ট। পরে মাউশির নির্দেশনায় ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এরপর ভর্তি বাতিলের বৈধতা নিয়ে ১৩৬ জন অভিভাবক আরেকটি রিট করেন। এ নিয়ে গত ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। আলাদত রুলের একসঙ্গে শুনানি শেষে রায়ের জন্য নতুন এই দিন ধার্য করে দেন হাইকোর্ট।

এর আগে আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি বিষয়ে এবং ১৬৯ জনের ভর্তি বাতিলের বৈধতা নিয়ে অভিভাবকদের করা পৃথক রিটের ওপর একসঙ্গে শুনানি হয়। সেসব রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেছিলেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, আইনজীবী শামীম সরদার। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

জনপ্রিয় সংবাদ

ইতালিতে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু, রিসিন বিষক্রিয়ার সন্দেহে দ্বৈত হত্যা মামলা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে পারবে

০৭:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪