০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
লোবিতো করিডর থেকে নতুন বিশ্বব্যবস্থা: খনিজের সঙ্গে এখন ডেটারও লড়াই ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, চালক আহত; পুড়ল ৯ মোটরসাইকেল মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা ফেডপ্রধান ওয়ারশের ‘গানের মাহাত্ম্য গায়কের চেয়েও বড়’: নতুন প্রজন্মের হৃদয়ে উষা উত্থুপ মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা হবে ফেডপ্রধান ওয়ারশের নেতৃত্ব গালফের ভারতীয় প্রবাসীরা এখন শুধু রেমিট্যান্স পাঠান না, গড়ছেন বৈশ্বিক সম্পদ পর্দাহীন গারমিন সিরকা: তথ্য দেবে, কিন্তু মনোযোগ কেড়ে নেবে না ড্রোন হামলা বন্ধ না হলে জাওয়িয়া তেল শোধনাগার বন্ধের হুঁশিয়ারি লিবিয়ার তারেক রহমানের প্রথম ভারত সফর: অন্তত তিস্তা চুক্তি তো আশা করতে পারে বাংলাদেশ

পলকের দাবি: আমার বিরুদ্ধে ৯৮ মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম; কারাগারে সুযোগ-সুবিধা চেয়ে আদালতে আবেদন

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে নিজের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আবেদন জানিয়ে আদালতে বলেছেন, বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন। একই সঙ্গে তিনি পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে আরও বেশি সময় যোগাযোগের সুযোগ চেয়েছেন।

রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে তাকে হাজির করা হলে শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এসব বক্তব্য দেন।

চিকিৎসা ও নিরাপত্তা সরঞ্জাম নিয়ে বক্তব্য

আদালতে পলক বলেন, ঘাড়ে আঘাত পাওয়ার কারণে চিকিৎসক তাকে হেলমেট না পরার পরামর্শ দিয়েছেন। তিনি আদালতকে জানান, বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে, তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন এবং এখন তিনটি মামলার বিচার চলছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় সাক্ষ্যগ্রহণও চলমান রয়েছে বলে উল্লেখ করেন।

আবারও রিমান্ডে পলক | কালবেলা

পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের আবেদন

পলক আদালতকে জানান, প্রতি ১৫ দিনে তিনি মাত্র আধা ঘণ্টা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পান। তিনি এ ব্যবস্থার পরিবর্তন চেয়ে আবেদন করেন। পাশাপাশি আইনজীবীদের সঙ্গে প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে বিশেষভাবে সাক্ষাৎ ও পরামর্শের সুযোগ দেওয়ারও অনুরোধ জানান।

তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতে ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ সুবিধা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৩ আগস্ট

এদিন জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য পলকসহ অন্যান্য আসামিকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে অন্য আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেন।

হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে পলক

হত্যা মামলার পটভূমি

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মালবাহী ট্রাকচালক মো. হোসেন নিহত হন। একই ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন।

পরে নিহতের স্ত্রী মোছা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান আদালতে মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

লোবিতো করিডর থেকে নতুন বিশ্বব্যবস্থা: খনিজের সঙ্গে এখন ডেটারও লড়াই

পলকের দাবি: আমার বিরুদ্ধে ৯৮ মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম; কারাগারে সুযোগ-সুবিধা চেয়ে আদালতে আবেদন

০৩:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬