১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
এশিয়ায় চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র কতটা পাশে থাকবে, প্রশ্নে মিত্ররা চুয়াডাঙ্গায় কীটনাশকের বিষে শতাধিক দেশি পাখির মৃত্যু ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ভয়াবহ ভূমিকম্পে ৪৮ মৃত্যু, ৫ হাজার মানুষের জরুরি সহায়তার অপেক্ষা ‘ঠান্ডা’ দেশের ভয়াবহ গরম: বেলজিয়ামে তাপপ্রবাহে বিপর্যস্ত জীবন তালেবানের ভয়ে ঘরবন্দী আফগান পরিবার, ব্রিটেনের আশ্বাস পেয়েও পালানোর পথ বন্ধ ন্যাটোর দরজায় ব্যর্থ পুতিন এখন খুঁজছেন জানালা শনাক্তের আগেই হাম ওয়ার্ডে ভর্তি, চট্টগ্রামে বাড়ছে সংক্রমণের ঝুঁকি এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুযোগ ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধার ঘিরে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ সাত মাসে ১,৬৬৭ নারী ও শিশু সহিংসতার শিকার, ধর্ষণের ঘটনা ২৯২

দিনাজপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও তার পেছনে থাকা আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় জেলার জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টোর ছেলে রিফাত ইমন, ২২, এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এনতাজুল হক সোহাগ, ২৮।

সামনাসামনি সংঘর্ষে প্রাণহানি

পুলিশ জানায়, ফুলবাড়ী থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল ট্রাকটি। বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেলটি। জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দিরাইয়ে বজ্রপাতে দুই জন নিহত

সংঘর্ষের পর ঘটনাস্থলেই মারা যান রিফাত ইমন। গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই দিনাজপুরের আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটল।

জনপ্রিয় সংবাদ

এশিয়ায় চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র কতটা পাশে থাকবে, প্রশ্নে মিত্ররা

দিনাজপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

১১:২২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬