০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব তুরস্কে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, ছয় মাসের সুস্থতার লড়াই ১২ বছরের গ্রেটার থাইল্যান্ডের ডিটিভি ভিসায় নতুন দুই শর্ত, লাগবে পুলিশ ক্লিয়ারেন্স ও স্থায়ী বসবাসের প্রমাণ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৮ কর্মকর্তা নেপালের বন্যা শুধু নেপালের নয়, আমরা সবাই এখন ভাটির মানুষ নাইজারে বিদ্রোহী সেনাদের হামলার পর বিমানঘাঁটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ইউতে যোগ দেওয়ার আলোচনা ফেরানোর প্রস্তাব নাকচ করলেন আইসল্যান্ডের ভোটাররা ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা ফের শুরু করবে কি আইসল্যান্ড, ভোটে হাড্ডাহাড্ডি লড়াই ফক্স নিউজে গিয়ে টিকে থাকার কঠিন পাঠ শিখছেন মার্কিন প্রগতিশীলরা

হাজারীবাগে নির্মাণাধীন ভবনের লিফট শ্যাফটে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগের সুলতানগঞ্জ তালি অফিস এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ফাঁকা লিফট শ্যাফটে পড়ে সুবাস চন্দ্র পাল (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবাস চন্দ্র পাল ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুবাস চন্দ্র পালকে উদ্ধার করেন নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু - NewsNow24

নিহতের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, তারা ওই নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় নিজেদের ফ্ল্যাটে থাকেন। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন তার বাবা।

তিনি বলেন, সকালে ভবনের নির্মাণশ্রমিকরা দুর্ঘটনার বিষয়টি তাদের জানান। পরে শ্রমিকরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের তদন্ত শুরু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় হাজারীবাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং লিফট শ্যাফটটি কী অবস্থায় ছিল, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃত সুবাস চন্দ্র পাল দীর্ঘদিন শিক্ষকতা করার পর অবসর নিয়েছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি নিয়মিত সকালে হাঁটতে বের হতেন। রোববারও প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েই নির্মাণাধীন ভবনের লিফট শ্যাফটে পড়ে প্রাণ হারান।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

হাজারীবাগে নির্মাণাধীন ভবনের লিফট শ্যাফটে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

০৩:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬