০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘস্থায়ী যুদ্ধের ফাঁদে আমেরিকা: দ্রুত বিজয়ের ধারণা কি বদলাতে হবে? শত বছর পর নতুন বন্য বিড়ালের সন্ধান, বলিভিয়ার জঙ্গলে মিলল ক্ষুদ্র প্রজাতি টানা বৃষ্টিতে ঢাকার সড়কে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে অফিসগামী ও শিক্ষার্থীরা বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তি, নামল দূষণের মাত্রা দুবাইয়ের নতুন জলশহরে বদলে যাচ্ছে বিলাসী জীবনের ধারণা, ৩ বেডরুমের অ্যাপার্টমেন্টে তারই ইঙ্গিত জাঞ্জিবারে দ্বিতীয় ‘রাশিদ ভিলেজ’ প্রকল্প চালুর নির্দেশ শেখ হামদানের মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ২, রুশ রাজধানীর তেল শোধনাগারেও আঘাত ভারত-আমিরাত সম্পর্ক আরও জোরদারে মোদি-শেখ মোহামেদের আলোচনা দুবাইয়ের ফ্যাশনে নতুন মোড়, শোর চেয়ে এখন বড় হচ্ছে ব্যবসা ম্যাকলমোর বিতর্কে অবস্থান বদল, কনসার্টে ক্ষমা চাইলেন এড শিরান

ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন, তদন্তে পুলিশ

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে সড়কের পাশে পার্ক করে রাখা ‘সওকিন পরিবহন’ নামের বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গভীর রাতে বাসটিতে আগুন জ্বলতে দেখে বিষয়টি জানানো হলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গভীর রাতে ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে ঘুমন্ত চালকের মৃত্যু

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে বাসে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে কেউ বাসটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বাসটিতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দায়ীদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘস্থায়ী যুদ্ধের ফাঁদে আমেরিকা: দ্রুত বিজয়ের ধারণা কি বদলাতে হবে?

ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন, তদন্তে পুলিশ

১১:৫৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬