০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে? গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ বড় পরিবর্তন, আসছে ‘আল্ট্রা’ সংস্করণ আমেরিকার প্রথম মুসলিম সেনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ আবদুল এল সাইদ কে? টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল? যোগ্যতার সরকার: পাকিস্তানের গণতন্ত্রে এখন প্রয়োজন দক্ষতার নতুন কাঠামো তেল কি আবার ১০০ ডলারে উঠবে? মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ ঝুঁকিতে বাড়ছে দাম হামসদৃশ উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বাংলাদেশে মৃতের সংখ্যা ৯২২ ইউরোপে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা, তীব্র দাবদাহে ধস নামছে কৃষি উৎপাদনে ২০ বছর পূর্তিতে নতুন গান নিয়ে ফিরছে বিগব্যাং বুসান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’

দেশে সব অপরাধের বিচার হবে -হাইকোর্ট

  • Sarakhon Report
  • ০৬:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • 155

নিজস্ব প্রতিবেদক

দেশে সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের আদেশ দেওয়ার আগে রিটকারীকে আশ্বস্ত করে হাইকোর্ট বলেছেন, অন্তর্বতী সরকার সব অপরাধের বিচার করবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে দায়ের করা রিটের শুনানিতে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানী শেষে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিটটি (সামারিলি রিজেক্ট) সরাসরি খারিজ করে রবিবার এ আদেশ দেয়।

আদালতে রিটকারি আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটের পক্ষে নিজেই শুনানি করেন এবং নিজের দেয়া আগের বক্তব্য ‘নট প্রেস’ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুনানীর সময় আদালত রিটকারীকে উদ্দেশ করে বলেন, ছাত্র-জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে, গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার খুব আন্তরিক । গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি। অপরাধ ব্যক্তি করেছে দল নয়। এসময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চাইলে হাইকোর্ট বলেন, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন। সরকার এ বিষয়ে খুব আন্তরিক। সব অপরাধের বিচার হবে।

এর আগে শুনানিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি সরাসরি খারিজ চান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এটর্নি জেনারেল আদালতে বলেন, অন্তর্বতীকালীন সরকারের কোন উদ্দেশ্য নেই কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করা। সংবিধানে সংগঠন ও রাজনৈতিক দল পরিচালনার যে স্বাধীনতা রয়েছে, এই সরকার সেটিতে বিশ্বাস করে। আর বিগত স্বৈরাচারী সরকারের সাথে জড়িতদের অন্যায় অবিচারের বিচার হবে আইন আদালতের মাধ্যমে। সেটার জন্য কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমীচীন নয়।

এটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগে অনেক ভালো নেতা কর্মী আছেন, যারা তাদের আদর্শে বিশ্বাস করেন। তাই তাদের সে বিশ্বাসের দল নিষিদ্ধ করা আদালতের কাজ নয়। ‘বিচারপতি তোমার বিচার করবে কারা, আজ জেগেছে সেই জনতা’ এমন শ্লোগানের প্রেক্ষাপটে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে নতুন স্বাধীনতা এসেছে, সেখানে সবার বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত হতে হবে। তাই রাজনৈতিক দল পরিচালনার স্বাধীনতা এ সময় বন্ধ হতে পারে না।

এটর্নি জেনারেল রিটটি খারিজ চেয়ে আদালতকে বলেন, এই রিটটি যাদের বিরুদ্ধে করা হয়েছে, সেই আওয়ামী লীগকে রিটে পক্ষভূক্ত করা হয়নি এবং কোন নোটিশ দেয়া হয়নি। এই রিটের কোন লোকাস স্ট্যান্ডি নেই। এই রিট মেইনটেনেবল নয়। রিটটি সরাসরি খারিজ চাইলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন।

জনপ্রিয় সংবাদ

ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে?

দেশে সব অপরাধের বিচার হবে -হাইকোর্ট

০৬:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪