০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩০)

অচল সিকি

জেবুন্নেসা বললে, ‘সেসব গুলিয়ে গেছে। সেসব কথা মনে পড়লে এখন লজ্জা পাই। বুদ্ধি লোপ পাওয়া মুহূর্তগুলো বড়ো সাংঘাতিক, বড়ো বিচ্ছিরি ব্যাপার।’

‘আহা খোলাখুলি বলোই না কেন, ধারেকাছে শ্বশুর-ভাশুর তো আর কেউ নেই’ এনামুল হাত চেপে ধরলো, তার চোখে কপট অনুনয় চকচক করে উঠলো।

‘দিন দিন গুণ্ডা হয়ে যাচ্ছো, আগে হাত ছাড়ো।’

‘যাব্বাবা! গাছপালা পাহাড় সবকিছুকেই দেখি তোমার লজ্জা, এখানে দেখছেটা কে শুনি?’

‘নাইবা দেখলো, এতো হামখোদাই ভাব কেন?’

‘বুঝলাম না, হামখোদাই আবার কি?’

‘তোমার মুণ্ডু!’

‘সেতো আগেই পানির দামে বিক্রি করে বসে আছি-‘

‘যে জিনিসের যে দাম, কি বুঝলে?’

‘আহা ক্রেতার ক্ষমতার দিকটাও তো দেখতে হয়, আমিতো আর জোচ্চোর-বাটপাড় নই। পড়তে মুনাফাখোরের পাল্লায়-‘

পথের পাশ থেকে বনহলুদের পাতা ছিঁড়ে নাকের কাছে তুলে গন্ধ নেবার চেষ্টা করলো জেবুন্নেসা। একটু পরেই কেমন যেন হয়ে গেল। এক একটা গন্ধ স্নায়ুর ওপর এমন তীব্রভাবে কাজ করে-

ঠিক মাথার ওপর গনগনিয়ে উঠছে সূর্য। ধুলোয় মোড়া সর্পিল রাস্তা টিলার গায়ে পাক খেয়ে নিঃসঙ্কোচে শালবনের দিকে হারিয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩০)

১২:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫