০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডলি পার্টন: ভালোবাসা, গান আর মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য জীবন নরওয়ের রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যু, শোকে ওসলো বিতর্ক পেরিয়ে নতুন উচ্চতায় র‍্যাচেল জেগলার, এবার ব্রডওয়েতে ইভা পেরন শিল্পের নতুন প্রভাবশালীদের খোঁজে টাইম, ৫০ বছর পর প্রচ্ছদে জীবিত চিত্রশিল্পী ৯/১১-এর ২৫ বছর: যে ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে এক প্রজন্ম নিজের ঘরেও পরবাসী: ‘কারা আমাদের মানুষ’—এই প্রশ্নের রাজনীতি ট্রাম্প-শির নৈশভোজে জাঁকজমক, আড়ালে যুক্তরাষ্ট্র-চীনের গভীর টানাপোড়েন ব্রিকস সম্মেলনে না যাওয়ায় লাভবান তারেক রহমান, ক্ষতি বাংলাদেশের জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, পরীক্ষার সময় এড়িয়ে ইসির প্রস্তুতি ইতালির ব্যাংকিং খাতে নতুন শক্তি, আঞ্চলিক প্রতিষ্ঠান থেকে জাতীয় জায়ান্ট বিএপিইআর

সোমবারে বিসিবির নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন সংক্রান্ত সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। ফলে বিসিবির নির্বাচনে আর কোনো বাধা থাকলো না। রবিবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এর আগে ২২ সেপ্টেম্বর চারজন কাউন্সিলর রিট করার পর হাইকোর্ট বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত ওই স্থগিতাদেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত  বহাল রাখেন এবং ৫ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেন। আজ শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিতের সিদ্ধান্ত দেন চেম্বার জজ আদালত। চেম্বারজজের এই আদেশের বিষয়ে বিসিসির আইনজীবী মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতা করে দেয়া আদেশটি চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন চেম্বার আদালত। ফলে ১৮ সেপ্টেম্বর দেওয়া চিঠি বহাল থাকল। আগামীকাল বিসিবির নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনগত বাধা নেই।  উল্লেখ্য  , বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকে বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়ে থাকেন। বিসিবির সাধারণ পরিষদের সদস্যরাই (কাউন্সিলর) পরিচালক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করতে পারেন। এবার প্রথমে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ সেপ্টেম্বর। পরবর্তীতে সময় বাড়িয়ে তা ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা করা হয়। এর মধ্যে ১৮ সেপ্টেম্বর ‘জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত) অনুযায়ী সাধারণ পরিষদের কাউন্সিলরের চূড়ান্ত তালিকা প্রণয়ন প্রসঙ্গে’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয়/জেলা ক্রীড়া সংস্থা বরাবরে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সই করা চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বিসিবির কাউন্সিলর হিসেবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের মধ্য থেকে নাম প্রেরণের বাধ্যবাধকতা থাকলেও তা যথাযথভাবে মানা হয়নি। আগের ফরম বাতিল করে বিসিবি থেকে পাঠানো নতুন ফরম যথাযথভাবে পূরণ করে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে কাউন্সিলরের নাম পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। ওই চিঠির বৈধতা নিয়ে এ বি এম মনজুরুল আলমসহ চারজন কাউন্সিলর (১৮ সেপ্টেম্বরের আগে মনোনীত) ২২ সেপ্টেম্বর রিটটি করেন। সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বর সই করা চিঠির কার্যকারিতা স্থগিত করেন। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২২ সেপ্টেম্বর আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত শুনানি ২৮সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করে সে সময় পর্যন্ত হাইকোর্টের  আদেশ স্থগিত করেন।  গত ২৮ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি নিয়ে আদালত স্থগিতাদেশ ৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে বলে আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

জনপ্রিয় সংবাদ

ডলি পার্টন: ভালোবাসা, গান আর মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য জীবন

সোমবারে বিসিবির নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

০৬:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫