পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাকিস্তানের এমজি জেডব্লিউ অটোমোবাইল এবং বাংলাদেশের র্যানকন গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন গ্রাহকদের আরও কিছুদিন তীব্র গ্যাসের নিম্নচাপের মধ্যে থাকতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের রাজস্ব প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে একক করদাতা শনাক্তকরণ নম্বর (ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর-টিআইএন) চালুর সুপারিশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।