ঢাকার জাতীয় স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে। দুই ম্যাচে দলের পয়েন্ট ছয়, গোল পাঁচটি, আর হজম করা গোল শূন্য।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের লড়াই শুরু হচ্ছে ১৫ নভেম্বর, রোববার। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।