আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না—এমন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে এই বৈশ্বিক টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড।
আইসিসির নির্ধারিত চব্বিশ ঘণ্টার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘ টানাপোড়েন কার্যত চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে কয়েক দফায় বৈঠক ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে।
আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির অবনতি এবং গুরুতর নিরাপত্তা আশঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।