নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন ভারতে পা রাখতে অস্বীকৃতি জানাচ্ছে, তখন একমাত্র বাংলাদেশি ক্রিকেট কর্মকর্তা হিসেবে ভারতের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করছেন আম্পায়ার শারফুদ্দৌলা।
বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক জবাব দিতে যাচ্ছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যেতে অস্বীকৃতিকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহর ওপর তীব্র চাপ তৈরি করেছে বলে জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।