পূর্ব আফ্রিকা ও মধ্য ভারত মহাসাগরীয় অঞ্চলের বহু সক্রিয় ও প্রাচীন আগ্নেয়গিরিকে বাইরে থেকে বিচ্ছিন্ন মনে হলেও এগুলোর উৎস পৃথিবীর অনেক গভীরে একই ধরনের ভূতাত্ত্বিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে।
বিশ্বের স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোর স্যানিটেশন ব্যবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে মাত্র ১০টি স্বাস্থ্যসেবাকেন্দ্রের মধ্যে ৪টিতে রোগী ও কর্মীদের জন্য প্রয়োজনীয় মৌলিক স্যানিটেশন সুবিধা রয়েছে।
ভারতে প্রস্তাবিত জাতিগণনা নিয়ে আবারও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক ও যোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদি সরকার ইচ্ছাকৃতভাবে জাতিগণনার প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মধ্যে স্বাভাবিক সহযোগিতায় চীনের আপত্তি নেই। তবে এ ধরনের সহযোগিতা যেন কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে পরিচালিত না হয় কিংবা তৃতীয় কোনো দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত না করে—এমন অবস্থান জানিয়েছে বেইজিং।
পাকিস্তানের বেলুচিস্তানে বন্যা-পরবর্তী পুনর্বাসন ও অবকাঠামো উন্নয়নে বিশ্বব্যাংকের ২৪৫ মিলিয়ন ডলারের প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মাত্রায় অসন্তোষজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।