নারায়ণগঞ্জের বন্দরে পূর্ববিরোধের জেরে বুলবুল আহমেদ (৩৫) নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর অপরাধী দলের বিরুদ্ধে।
১৯৯৬ সালের ভারত–বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি বর্তমান কাঠামোতে নবায়ন করা হলে বিহারের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা।
পশ্চিম তীরের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় নতুন ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা।
প্রশান্ত মহাসাগরে ভয়াবহ শক্তি সঞ্চয় করছে এল নিনো। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, চলতি বছরের শেষ দিকে এই প্রাকৃতিক জলবায়ু ঘটনা এমন তীব্র রূপ নিতে পারে, যা ১৯৫০ সাল থেকে সংরক্ষিত নথিতে নজিরবিহীন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনির ক্যাপিটল ভবনে বোমা হামলা চালিয়ে আইনপ্রণেতাদের হত্যার পরিকল্পনার অভিযোগে ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
ইথিওপিয়ার সোমালি আঞ্চলিক রাজ্যের রাজধানী জিজিগায় মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়কে ঘিরে নগর প্রশাসন ও ব্যবসায়ী মহলের বিরোধ এখন কেবল একটি স্থানীয় কর-বিতর্ক নয়।