ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আজ সকাল ১১টা ৩৭ মিনিটে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের সাজা দেন। ১৯ মে মিরপুর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় নিজের বাসায় পাশের বাসার শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়ে ছিল। মামলার তদন্ত শেষে ২৪ মে চার্জশিট দাখিল করা হয়। ১ জুন অভিযোগ গঠন হয়, মাত্র একদিনে ১৮ জনের মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় এবং ৪ জুন যুক্তিতর্ক শেষে আজকের তারিখ নির্ধারণ করা হয়।
রামিসার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে তীব্র জনরোষ তৈরি হয়। সামাজিক মাধ্যমে লাখো মানুষ দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হন। এই রায়কে অনেকে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন।












