ক্ষতটা বড় বেশি হয়ে গেলো—
বাড়িটা ভাঙার পরেও খুঁড়ে ফেলা হলো—
বড় বেশি মিথ্যে বললে তুমি—
প্রতারণাকে করলে সব থেকে দামী ধাতু—
মানুষের অন্তরে অন্তরে দিলে
কাল কেউটে সাপের যন্ত্রণাময় বিষ—
বিষই এখন সব থেকে বেশি সহজলভ্য।
কেমন সুন্দর দিনের আলোয়
শিয়াল ছানাগুলো গর্ত থেকে বের হয়ে এলো—
দিন ও রাতের পার্থক্য মুছে গেলো—
অথচ তুমি বললে এটাই সত্য।
সত্য ও মিথ্যের মধ্যে পার্থক্য বড় বেশি কমে গেলো—
এরপরেও যদি হঠাৎ রবীন্দ্রনাথ এসে বলেন,
ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ—
তখন কি তাকে বলতে পারবো—
ভালোবাসা নেই, অন্তর নেই, শুধু বিষ আছে
তাই দিতে পারি তোমাকে কবি।
সাহিত্য
ভালোবাসা নেই, শুধু বিষ আছে
ক্ষতটা বড় বেশি হয়ে গেলো— বাড়িটা ভাঙার পরেও খুঁড়ে ফেলা হলো— বড় বেশি মিথ্যে বললে তুমি— প্রতারণাকে করলে সব থেকে দামী ধাতু— মানুষের অন্তরে অন্তরে দিলে কাল কেউটে সাপের যন্ত্রণাময় বিষ— বিষই এখন সব থেকে
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
মিয়ানমারে জান্তার ফাঁদ: যুক্তরাষ্ট্র কি বিরল খনিজের স্বার্থে গণতন্ত্রের প্রশ্নে আপস করবে?
বহুমেরুর বিশ্বে পররাষ্ট্রনীতির নতুন সমীকরণ: কৌশলগত স্বাধীনতা রক্ষার লড়াই
রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারক নাভি পিল্লাই পেলেন এবারের শান্তিতে নোবেল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২
ফেসবুক পোস্টের জেরে কুষ্টিয়া মেডিকেলে দুই ভাইকে মারধরের অভিযোগ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪সর্বাধিক পঠিত
আরও পড়ুন
সর্বশেষ
দৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।





