০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় শিক্ষাসফরের বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে

ইতালির ভেনিসে জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে একদল ব্যক্তি হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একটি পার্কে ভাই ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জানান বাঁধন।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাঁধনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তার দিকে ডিম, পানি ও কোকাকোলা ছুড়ে মারেন। এ সময় হামলাকারীদের কয়েকজনকে বাঁধনকে ‘জুলাইয়ের যোদ্ধা’ ও ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিতে শোনা যায়। পাশাপাশি তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলতেও শোনা যায়।

ঘটনার বর্ণনা দিলেন বাঁধন

বাঁধন জানান, ঘটনার সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়া হয় এবং কানের কাছে আঘাত করা হয়। তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ওই সময় তার ভাইয়ের ছোট শিশুও সঙ্গে ছিল।

ভেনিসে হামলার পর নিরাপদে বাঁধন, মামলা হবে: প্রধানমন্ত্রীর সহকারী

ভিডিওতে বাঁধন বলেন, হামলাকারীরা নিজেদের ভেনিসের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক হিসেবে পরিচয় দেন। জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে তার অংশগ্রহণের কারণে তাকে লক্ষ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

বাঁধন বলেন, তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন এবং নিজেকে ‘জুলাইয়ের যোদ্ধা’ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব

ঘটনার সময় ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলেন বাঁধন। তিনি বলেন, আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সময় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ওরিজন্তি বিভাগে প্রদর্শিত হচ্ছে। ছবিটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা একসময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন—এ বিষয়টিও উল্লেখ করেন বাঁধন। রাজনৈতিক পরিচয়ের ভিন্নতার কারণে এমন আচরণ না করার জন্যও তিনি হামলাকারীদের প্রতি আহ্বান জানান।

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ

পুলিশের কাছে লিখিত অভিযোগ

ঘটনার পর বাঁধন ভেনিসের স্থানীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।

ভেনিস উৎসবে বাংলাদেশের জন্য ঐতিহাসিক উপস্থিতি

ভেনিসে ভাই ও তার পরিবারের সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গেছেন বাঁধন। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ গত ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে সালা দারসেনায় বিশ্ব প্রিমিয়ার করে। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবিতে চারটি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাইনিন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ভেনিসের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে

০১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬