০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
আইফোনের ২৯ নিরাপত্তা ত্রুটি ঠিক করল অ্যাপল, ঝুঁকিতে ছিল সংবেদনশীল তথ্য গাজায় যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছে ‘আমেরিকান ডাক্তার’ প্রামাণ্যচিত্র নতুন মার্কিন গ্রিন কার্ড নীতিতে চাপে পড়তে পারেন ভারতীয়রা হরমুজে তেল সরবরাহ অনিশ্চিত, ৯১ ডলার ছাড়াল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ভোপালে বিদ্যালয় একীভূতকরণের প্রতিবাদে শিক্ষার্থীরা, আন্দোলন জোরদারের হুঁশিয়ারি ভারত–পাকিস্তান হকি মহারণে আজ বাঁচা-মরার লড়াই, পরের পর্বে উঠতে ভারতের দরকার এক পয়েন্ট গল-এ সুতারের ঘূর্ণিতে কুপোকাত শ্রীলঙ্কা, ১৬৫ রানে জিতে সিরিজে এগিয়ে ভারত হংকং শেয়ারবাজারে রেকর্ড আয়, চীনা কোম্পানির তালিকায় বাড়ছে জোয়ার গাইবান্ধায় নদীভাঙনে এক মাসে ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীন, ঝুঁকিতে আরও ৬ রাজবাড়ীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১২৪ জন শিক্ষক, চিকিৎসককে গবেষণা অনুদান প্রদান

  • Sarakhon Report
  • ০৩:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • 234

সারাক্ষণ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১২৪ জন শিক্ষক, চিকিৎসককে গবেষণার জন্য অনুদান প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক মহোদয় আজ মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও চিকিৎসকদের হাতে এই গবেষণা অনুদান তুলে দেন।

মোট দুই ধাপে ১১ কোটি ২৪ লক্ষ ৪৩ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে আজ মঙ্গলবার প্রদান করা হয় ৪ কোটি ৪৯ লক্ষ ৭৭ হাজার ২ শত টাকা। গবেষণা অনুদান শিক্ষক ও চিকিৎসকদের হাতে তুলে দেওয়ার সময় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক গবেষণার বিষয়ে অবহিত হন এবং মূল্যবান পরামর্শ দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ হেলাল উদ্দিন।

জনপ্রিয় সংবাদ

আইফোনের ২৯ নিরাপত্তা ত্রুটি ঠিক করল অ্যাপল, ঝুঁকিতে ছিল সংবেদনশীল তথ্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১২৪ জন শিক্ষক, চিকিৎসককে গবেষণা অনুদান প্রদান

০৩:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪