১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
দুবাইয়ে ডিজিটাল বাণিজ্যে নতুন দিগন্ত: WORLDEF ২০২৬ সফল সমাপ্ত শ্রীলঙ্কা’তে বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা: কর ছাড় সহ আর্থিক কেন্দ্র গড়ার উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতে অর্থনীতি শক্তিশালী এবং ত্বরান্বিত বৃদ্ধির পথে অ্যারুন্ধতী রায় বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে বিরতি: গাজা নিয়ে জুরি সভাপতি মন্তব্যের প্রতিবাদ বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় ফায়ার স্টেশনে ঢুকে নিহত ফায়ারফাইটার বাংলাদেশের পুঁজিবাজারে আসছে অরেঞ্জ বন্ড ও সুকুক রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধে হাইকোর্টের নির্দেশ তিতাস এলাকায় গ্যাসের তীব্র চাপ সংকট, ২৪ ঘণ্টার বেশি সময় ভোগান্তির আশঙ্কা প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী হাসান ও. রশিদের পদত্যাগ, কার্যকর হবে ৩১ মার্চ ২০২৬ সিরাজগঞ্জে সংঘর্ষ: ৫ শতাধিকের বিরুদ্ধে মামলা, আটক ৩

হ্যা ভোটের পক্ষে দৃঢ় অবস্থান বিএনপির

এক সপ্তাহের ব্যবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, পরিকল্পিতভাবে জনগণকে বিভ্রান্ত করতেই এসব তথ্য প্রচার করা হচ্ছে।

মঙ্গলবার গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ তুলে ধরেন কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, গত এক সপ্তাহে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে স্পষ্ট প্রমাণ মিলেছে যে তারেক রহমানকে ঘিরে ধারাবাহিকভাবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে।

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মাহদী আমিন

ভুয়া প্রচারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য
মাহদি আমিন বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা অতীতের স্বৈরাচারী সময়ের ভাষা ও স্লোগান ব্যবহার করে আবারও মিথ্যা প্রচারের দায়িত্ব নিয়েছে। বিএনপির প্রতি জনসমর্থন বাড়তে থাকায় তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে।

তিনি আরও বলেন, খুলনা ও যশোরে সাম্প্রতিক সফরে তারেক রহমানের কর্মসূচিতে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। এতে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি শক্তিশালী জনজোয়ার তৈরি হয়েছে।

নির্বাচনে বিএনসিসি ক্যাডেট মোতায়েন নিয়ে উদ্বেগ
সংবাদ ব্রিফিংয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিএনসিসির অনেক ক্যাডেট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা বা মতাদর্শ থাকতে পারে। এতে ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে নির্বাচনসংক্রান্ত দায়িত্বে বিএনসিসি ক্যাডেটদের না রাখার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে চিঠি দিয়েছে বিএনপি।

হ্যাঁ' ভোটের পক্ষে অবস্থান বিএনপির | Barta Bazar

নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন
নির্বাচন পর্যবেক্ষকদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন মাহদি আমিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ২৬ জানুয়ারি পর্যন্ত ৮১টি স্থানীয় সংগঠনের মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক অনুমোদন পেয়েছেন। এর মধ্যে মাত্র ১৬টি সংগঠনের পর্যবেক্ষক সংখ্যা ৩৪ হাজার ৪৪২ জন, যা অত্যন্ত উদ্বেগজনক।

তার অভিযোগ, কিছু পর্যবেক্ষক সংগঠনের নেতৃত্বে এমন ব্যক্তিরা রয়েছেন, যাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। নির্বাচনের দিন এটি অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

সমান মাঠ নিশ্চিত করতে তিনি নির্বাচন কমিশনের কাছে পর্যবেক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা যাচাই করে রাজনৈতিক সংশ্লিষ্টদের বাদ দেওয়া, অভিজ্ঞতা কম এমন সংগঠনের পর্যবেক্ষক সংখ্যা কমানো এবং একই সময়ে কোনো ভোটকেন্দ্রে দুজনের বেশি স্থানীয় পর্যবেক্ষক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানান।

রাষ্ট্র সংস্কার ও গণভোটে বিএনপির অবস্থান
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মাহদি আমিন বলেন, বিএনপি শুরু থেকেই এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিয়েছে। ২০১৬ সালে ভিশন ২০৩০, ২০২২ সালে ২৭ দফা এবং ২০২৩ সালে আরও বিস্তারিত ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে দলটি।

তার দাবি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণ এবং মেধাভিত্তিক নিয়োগে পাঁচ শতাংশ কোটা প্রস্তাব প্রথম বিএনপিই দেয়। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য রাষ্ট্র সংস্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে দলটি।

তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

২৫ ডিসেম্বর ২০২৫, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। তারেক রহমান আসছে, আনন্দে  দেশ ভাসছে।

ইশতেহার ও ভবিষ্যৎ কর্মসূচি
মাহদি আমিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার আগামী ৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে।

এ ছাড়া তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার তারেক রহমান বরিশাল ও ফরিদপুর সফর করবেন। সূচি অনুযায়ী সকাল ১১টায় ঢাকায় থেকে আকাশপথে রওনা হয়ে দুপুর ১২টায় বরিশালে পৌঁছে বেলস পার্ক মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। পরে দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়ে ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন। সমাবেশ শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে ডিজিটাল বাণিজ্যে নতুন দিগন্ত: WORLDEF ২০২৬ সফল সমাপ্ত

হ্যা ভোটের পক্ষে দৃঢ় অবস্থান বিএনপির

০৮:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬