১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

বকশীগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগানে মাতল স্থানীয়রা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অফিসে শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান উদযাপন করেন।

ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজনও করা হয়। এতে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, তাঁতীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম এবং বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ামত উল্লাহ নিয়াতসহ স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা এলাকার মানুষদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

বকশীগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগানে মাতল স্থানীয়রা

০৪:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬