০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা

কক্সবাজারের রামুতে রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা দুই সহোদর আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মো. ইসমাঈল তাদের মায়ের জানাজায় হাতকড়া পরেই অংশ নেন। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের মা মোস্তফা বেগমের মৃত্যুতে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তারা প্যারোলে মুক্তি নিয়ে পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় জানাজায় যোগ দেন।

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা - Priyo Chandpur

জানাজার সময় অঝোরে কেঁদে তারা বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং তারা কখনো কারো ক্ষতি বা অন্যায় করেননি। মায়ের জন্য এবং অসুস্থ বাবা নুর আহমদের জন্য দোয়া চেয়েছেন তারা। স্থানীয়রা জানান, প্রথমে খুঁনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করা হয়েছিল। জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির মামলায় ফের আটক দেখানো হয়। পরবর্তীতে রামুর মাহিন চৌধুরীর মামলায় আবারও আটক হয়ে দীর্ঘ আড়াই মাস ধরে কারাভোগ করতে হচ্ছে। কারাগারে থাকার কারণে তারা জীবিত অবস্থায় মাকে শেষবার দেখতে পারেননি।

ফরিদুল আলম ও মো. ইসমাঈলের পরিবারের সদস্যরা বলছেন, তারা সম্পূর্ণ নির্দোষ এবং অহেতুক মামলায় জড়িয়ে কারাগারে রয়েছেন। রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং জামিন বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা

০২:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬