০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশি নিহত, সাতজন আহত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলেছে।

সংযুক্ত আরব আমিরাতে একজনের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আজমানে বেসামরিক স্থাপনায় আকাশপথে হামলার সময় ছিটকে আসা ধ্বংসাবশেষে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হন। এ ঘটনায় গভীর শোক জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

বাহরাইনে হতাহত

বাহরাইনেও এক বাংলাদেশি নিহত এবং আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

কুয়েতে চারজন আহত

কুয়েতের বেসামরিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং রাষ্ট্রদূত নিজে হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন।

মধ্যপ্রাচ্যে সংঘাতে দুই প্রবাসী নিহত, আহত ৭

বাংলার জয়যাত্রা জাহাজ আটকে

এদিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের অধিনায়কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। জাহাজের সব নাবিক নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

সরকারের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির প্রতিটি দিক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশি নিহত, সাতজন আহত

০৫:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬