০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের ধাক্কা: ইউরোপের নিরাপত্তা, অর্থনীতি ও রাজনীতিতে নতুন সংকট হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা নৌযানে মার্কিন হামলা যুদ্ধের কৌশল বদলে পাল্টা আঘাত দিচ্ছে ইরান, বলছে মার্কিন কর্মকর্তারা ইরানের খার্গ দ্বীপের নিরাপত্তায় নির্ভর করছে তেলের দাম  কুয়েতে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের রেভল্যুশনারি গার্ডের ইসরায়েলের অস্ত্র আমদানি বৃদ্ধি ভোজ্যতেলের বাজার এখনো স্বাভাবিক হয়নি তেলের দাম কি ২০০ ডলারে উঠতে পারে হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন বসানো নৌযান ধ্বংস করল যুক্তরাষ্ট্র তেল ছাড়লেও থামবে না সংকট! ইরান যুদ্ধের ধাক্কায় বিশ্ব জ্বালানি বাজারে নতুন আশঙ্কা

মধ্যপ্রাচ্যের উত্তেজনা: আরও ৩৩টি ফ্লাইট বাতিল, এক সপ্তাহে বাতিল ২৪৫টি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। শুক্রবার আরও ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। গত এক সপ্তাহে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫টিতে। এতে বিশেষ করে উপসাগরীয় দেশগামী বহু বাংলাদেশি যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

উপসাগরীয় রুটে ফ্লাইট সংকট

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়া ও সেখান থেকে আসা বহু ফ্লাইট বাতিল করতে হয়েছে।

উত্তপ্ত মধ্যপ্রাচ্য: চট্টগ্রাম থেকে ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার জন্য অপেক্ষমাণ শত শত যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন এবং যাত্রা অনিশ্চিত হয়ে পড়ায় তাদের ভোগান্তি বেড়েছে।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটের তালিকা

শুক্রবার বাতিল হওয়া ৩৩টি ফ্লাইটের মধ্যে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইন্সের ফ্লাইট। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার আরাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া গালফ এয়ারের ২টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি ফ্লাইটও বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: একের পরে এক ফ্লাইট বাতিল, যাত্রীরা বিপাকে

সংঘাতের পটভূমি

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর কিছু সময়ের মধ্যেই ইরান পাল্টা হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে।

এর পর থেকেই পুরো অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাজনিত কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বড় ধরনের বাধার মুখে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের ধাক্কা: ইউরোপের নিরাপত্তা, অর্থনীতি ও রাজনীতিতে নতুন সংকট

মধ্যপ্রাচ্যের উত্তেজনা: আরও ৩৩টি ফ্লাইট বাতিল, এক সপ্তাহে বাতিল ২৪৫টি

০৭:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬