রমজান উপলক্ষে সারা দেশের বিভিন্ন প্রিমিয়াম হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে ও মিষ্টির দোকানে ইফতার আয়োজনকে আরও সাশ্রয়ী করতে বিশেষ অফার চালু করেছে বিকাশ। বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে গ্রাহকরা ‘একটি কিনলে তিনটি ফ্রি’সহ বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
ইফতার বুফেতে বিশেষ অফার
রমজান মাসে ইফতার বুফে উপভোগে গ্রাহকদের জন্য বিশেষ অফার চালু করেছে বিকাশ। বিকাশে মূল্য পরিশোধ করলে দেশের কিছু নির্বাচিত হোটেল ও রেস্টুরেন্টে ‘একটি কিনলে তিনটি’, ‘একটি কিনলে দুটি’ এবং ‘একটি কিনলে একটি’ ফ্রি অফার পাওয়া যাচ্ছে।
‘একটি কিনলে তিনটি’ অফার দিচ্ছে সিক্স সিজনস হোটেল।
‘একটি কিনলে দুটি’ অফার দিচ্ছে হোটেল বেঙ্গল ব্লুবেরি, হোটেল লেকশোর এবং দ্য মিডোরি।
‘একটি কিনলে একটি’ অফার পাওয়া যাচ্ছে ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, বেঙ্গল ইন, স্কাই সিটি হোটেল, হোটেল জাবির প্যারাডাইস, প্লাটিনাম গ্র্যান্ড, ম্যাপল লিফ হোটেল অ্যান্ড রিসোর্ট, ইউনিক রিজেন্সি, অ্যাসকট ঢাকা এবং হোটেল সারিনায়।

এই অফারগুলো চলবে আগামী ২০ মার্চ ২০২৬ পর্যন্ত।
রেস্টুরেন্টে ইফতার ও আড্ডায় ছাড়
ইফতার আয়োজন কিংবা ঈদের আড্ডার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে বিকাশে মূল্য পরিশোধ করলে বিশেষ ছাড় পাওয়া যাবে। বিকাশ পেমেন্টের সময় ‘ডি৪’ কুপন কোড ব্যবহার করলে গ্রাহকরা সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
ন্যূনতম ৫০০ টাকা লেনদেন করলে প্রতিদিন একবার ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ১৫০ টাকা) পাওয়া যাবে। অফার চলাকালে সর্বোচ্চ পাঁচবার এই সুবিধা নেওয়া যাবে।
দেশজুড়ে প্রায় ২,৪০০ আউটলেটে এই অফার প্রযোজ্য। এর মধ্যে রয়েছে আলফ্রেডো, বার্গার কিং, সিক্রেট রেসিপি, ক্যাফে রিও, ক্যাপ্টেনস ওয়ার্ল্ড, শেফস টেবিল, ক্রিস্প, গ্রিনস অ্যান্ড সিডস, ইনডালজ, খাও সান, গিনজা, পিজা টাইমস, পিজারিয়ান বিডি, দ্য গ্রিন লাউঞ্জ, উৎসবসহ আরও অনেক রেস্টুরেন্ট।
ক্যাফে, মিষ্টি ও বেকারিতে বাড়তি সুবিধা

রমজানে ক্যাফে, মিষ্টির দোকান ও বেকারি থেকে কেনাকাটায়ও বিকাশ ব্যবহার করলে বিশেষ ছাড় পাওয়া যাবে। পেমেন্টের সময় ‘ডি৭’ কুপন কোড ব্যবহার করলে গ্রাহকরা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন।
ন্যূনতম ৩০০ টাকা লেনদেনে প্রতিদিন একবার ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ১০০ টাকা) পাওয়া যাবে এবং অফার চলাকালে সর্বোচ্চ পাঁচবার এই সুবিধা নেওয়া যাবে। এই ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।
দেশজুড়ে ২,৫০০-এর বেশি আউটলেটে এই অফার পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে আমাল ফুড, আজওয়া, অ্যাম্বার বেক অ্যান্ড পেস্ট্রি, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, ক্লাউড কেক, কুপার্স, পুরো বেকারি, কিউ বেকারি, সুমিস হট কেক, টেস্টি ট্রিট, ওয়েল ফুড, বারকোড ক্যাফে, নর্থ এন্ড, ক্রিমসন কাপ, বনফুল, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, প্রিমিয়াম সুইটস, খাজানা মিঠাই, ফুলকলি, মীনা সুইটস, মিঠাই, রস সুইটস এবং বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারসহ আরও অনেক প্রতিষ্ঠান।
বিকাশের মাধ্যমে উপলব্ধ সব ইফতার অফার সম্পর্কে বিস্তারিত জানতে বিকাশের প্রচারাভিযান পেজে তথ্য পাওয়া যাবে।
সারাক্ষণ রিপোর্ট 



















