০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ২,২১৬ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে পিওর বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে বাজার পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,৪০৩ টাকা

নতুন দামে স্বর্ণের বাজার

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকায়। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।

আগের দাম কত ছিল

এর আগে গত ১০ মার্চ দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। সে সময় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেল।

দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

রৌপ্যের দামও বেড়েছে

স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেট রৌপ্যের প্রতি ভরি বিক্রি হবে ৬ হাজার ৪১৫ টাকায়। ১৮ ক্যারেট রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। সনাতন পদ্ধতির রৌপ্যের প্রতি ভরি দাম রাখা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।

রেকর্ড উচ্চতায় রুপার দাম, ভরি কত?
জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ২,২১৬ টাকা

০৩:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬